হোম > জাতীয়

রমজানে অফিসসূচি নিয়ে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সাহরী ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

এছাড়াও ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এতে আরো বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি রমজান মাসে অফিসের সময়সূচির প্রস্তাব অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি মাহে রমজান শুরু হতে পারে।

চার জেলায় নতুন ডিসি

ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা সভা-র‌্যালি

থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি