হোম > জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রাজ্ঞ নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল।

জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী