হোম > জাতীয়

ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এ নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৭০ হাজার ২১ পুরুষ ভোটার ও ২২ হাজার ৭৬৭ জন নারী।

নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৮০ হাজার ৮৫ জন, কাতারে ২২ হাজার ৩৫০ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৫৭৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৮ হাজার ৬৫১ জন, মালয়েশিয়ায় ১৬ হাজার ৭৬৭ জন, সিঙ্গাপুরে ১৪ হাজার ৭৭০ জন, যুক্তরাজ্যে ১৩ হাজার ৩৭১ জন, ওমানে ১১ হাজার ৪৫৭ জন, কানাডায় ৯ হাজার ৭৭৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৮৫ জন, ইতালিতে ৯ হাজার ৫৮১ ও অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২০৭ জন।

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

রোববার থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

তাপদাহের পরিধি ও মাত্রা কমেছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

বিগত সরকারের সুবিধাভোগী ৭০ শতাংশই ভুয়া: সমাজকল্যাণ মন্ত্রী

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী