হোম > জাতীয়

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

আমার দেশ অনলাইন

ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা ভালো করেই জানে ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না, তাই তারা শিবিরকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের সমর্থন করে না, সে বিষয়ে ছাত্রদল নিজেরাও পুরোপুরি সচেতন। ফলে পরাজয়ের শঙ্কায় তারা নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে।

ডাকসু জিএস দ্রুত ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করতে হবে।’

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল