হোম > জাতীয়

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৭টি ব্যাংক হিসেবে ১৩ কোটি ২২ লাখ টাকার বেশি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী নুর জাহান আক্তার হীরা ও মো. আব্দুল বাতেনকে আসামি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীনের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৮৬ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। তার ৪টি ব্যাংক হিসেবে ৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান