হোম > জাতীয়

সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত অভূতপূর্ব জনসমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকাজুড়ে সৃষ্ট সব ধরনের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় দল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এই কার্যক্রম তারই ধারাবাহিকতা।

এসআর

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি