হোম > জাতীয়

রাষ্ট্রীয় অতিথি ভবনে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব

আতিকুর রহমান নগরী

আসন্ন নির্বাচন, নিরাপত্তাসহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এই ব্রিফিং শুরু হয়।

ব্রিফিংয়ে ৩০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন। যেসব দেশ-সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে আছে, তার মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিস্তিন, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মরক্কো, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের তফসিল ঘোষণা, এরপর নিরাপত্তা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে এই ব্রিফিং হচ্ছে। ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হবে। পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন পররাষ্ট্রসচিব।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী