হোম > জাতীয়

ড. ইউনূসের ওপর নয়, ময়দা নিক্ষেপ করা হয়েছিল ফরাসি রাজনীতিকের ওপর

রিউমর স্ক্যানারের অনুসন্ধান

আমার দেশ অনলাইন

ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা ও ময়দা নিক্ষেপের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে গাড়ি থেকে নামার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর ময়দা নিক্ষেপ করেছেন।

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। ধারণকৃত ভিডিওটি ড. মুহাম্মদ ইউনূসের নয় এবং ঘটনাটি নিউইয়র্কেও ঘটেনি। প্রকৃতপক্ষে, ফ্রান্সের প্যারিসে দেশটির ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যানের ওপর এক ব্যক্তির ময়দা নিক্ষেপের ঘটনাকে ড. ইউনূসের বলে চালিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১২ অক্টোবর KNN+ নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। প্রকাশিত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ফ্রান্সের প্যারিসে একটি বারের সামনে দেশটির রাজনীতিবিদ রাফায়েল গ্লুকসম্যানের ওপর কয়েকজন ব্যক্তির ময়দা নিক্ষেপের ঘটনার দৃশ্য। ক্যাপশনে গ্লুকসম্যানকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ‘প্লাস পাবলিক’ রাজনৈতিক আন্দোলনের সহ-প্রধান এবং ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এ ১২ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বামপন্থীদের প্রাথমিক বাছাইপর্বে জয় লাভ করেন রাফায়েল গ্লুকসম্যান। এই জয় উদযাপনে তিনি প্যারিসের একটি বারে গিয়েছিলেন। বার থেকে বের হয়ে ট্যাক্সিতে ওঠার মুহূর্তে এক ব্যক্তি পেছন থেকে এসে তার মাথায় এক প্যাকেট ময়দা ঢেলে দেন। এরপর তিনি দ্রুত ট্যাক্সিতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনার একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

ডেঙ্গুর টিকা আনার বিষয় চিন্তা করা হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী