হোম > জাতীয়

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ আয়োজন করা হয়।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ