হোম > জাতীয়

নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি: নৌ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব পাওয়ার পর অনেক মাফিয়া তাড়ালেও এখন নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র‍্যাকার’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, আমি যখন যত মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছি সব জায়গায় দুর্নীতির মহাসাগর ছিল। এটাকে রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। তবে অনেক মাফিয়া তাড়িয়েছি। যদিও এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশনপ্রধান কামাল আহমেদ।

সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, কমিশন এ আইনের খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে। এ ছাড়া স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে। এর বদলে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিলকেই পুনর্গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।

ফুটপাতে শ্রমিকের প্রাণহানি, ছেড়ে দেওয়ার পর ফের গ্রেপ্তার কিশোর চালক

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ