হোম > জাতীয়

দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

আমার দেশ অনলাইন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার সকাল সাড়ে ১০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর গেটে এসে শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন র‌্যালিটির নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাঃ জাকির হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানসহ আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি পূর্ব বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুরূপ র‌্যালির আয়োজন করা হয়।

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে