হোম > জাতীয়

জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন

সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট ব্যুরো

সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১১টার দিকে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকারও বেশি। সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে এটা সবচেয়ে বড় প্রকল্প বলে জানা গেছে।

এর আগে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

পরে সরাসরি চলে যান সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে।

এমই

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার