হোম > জাতীয়

প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাস: যুব বাঙালি

স্টাফ রিপোর্টার

শ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে বলে জানিয়েছে যুব বাঙালি।

বৃহস্পতিবার রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গণে মহান মে দিবস উপলক্ষে যুব বাঙালি আয়োজিত এক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধসহ সকল গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানে শ্রম-কর্ম-পেশাজীবীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বলে জানান বক্তারা। তারা বলেন, তারই পথ পরিক্রমায় স্বাধীন বাংলাদেশে শ্রম-কর্ম-পেশাজীবীদের ‘অধিকার’ থাকলেও তারা ‘ক্ষমতা’ ও ‘কর্তৃত্বহীন’। শ্রম-কর্ম-পেশার জনগণ ট্রেড ইউনিয়নের মাধ্যমে শুধু মাত্র বেতন ভাতা ও ছুটির জন্য দাবি উত্থাপন করা ছাড়া আর কোনো অধিকার রাখে না। পরাধীন আমলের কারখানা ও শ্রমিক অধিকার আইন এ যাবৎ স্বাধীন বাংলাদেশে বহাল থাকায় মালিক-শ্রমিক সম্পর্ক রয়ে গেছে ঔপনিবেশিক আমলের প্রভু-দাসের মতোই।

সমাজ পরিচালনা, উৎপাদন-বন্টন ব্যবস্থা ও রাষ্ট্রীয়-কাঠামোয় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই মহান মে দিবসের অঙ্গীকার হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা।

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প