হোম > জাতীয়

বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন।

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এ সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচী একযোগে বাস্তবায়ন করা হবে, যা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর মূল উদ্দেশ্যে। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের