হোম > জাতীয়

সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত চলছে: দুদক

বিশেষ প্রতিনিধি

ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়টি অনুসন্ধান চলছে। খুব শীঘ্রই তদন্ত শেষ হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক জানান, গত ৯ এপ্রিল দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমকে প্রধান করে সাকিব আল হাসানের দুর্নীতির অনুসন্ধান বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সাকিব আল হাসানের বিষয়ে কাগজপত্র চাওয়া হয়েছে। সেই কাগজ যাচাই-বাছাই করা হবে।

একজন তারকা ক্রিকেটার দুর্নীতি করতে পারেন কী-না জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কে তারকা আর কে মহাতারকা সেটি আমাদের দেখার বিষয় নয়। একজন মানুষ যে কোন সময় দুর্নীতিতে জড়িয়ে যেতে পারেন। জ্ঞাত আয়বহির্ভূতভাবে যেই সম্পদ অর্জন করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব দেশের বাইরে তাকে ফিরিয়ে আনা হবে কী-না প্রশ্ন করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে যেহেতু তদন্ত চলমান রয়েছে সেহেতু তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করা হবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত