হোম > জাতীয়

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ বাংলাদেশি হজযাত্রী

মারা গেছেন তিনজন

স্টাফ রিপোর্টার

হজের উদ্দেশে বুধবার দুই হাজার ২৪৮ জন সৌদি আরব যাত্রা করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে রওনা হয়েছেন এক হাজার ৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইনসে ৮০২ জন। এ পর্যন্ত ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন এ তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হজযাত্রীদের দুর্ভোগ লাঘব এবং উন্নত সেবা দিতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদিয়া এয়ারলাইনস সমানভাবে ৫০ শতাংশ করে যাত্রী বহন করবে। ৪৩ হাজার ৫৫০ জন করে হজযাত্রী বহন করবে দুই সংস্থা।

এ ছাড়া ফ্লাইন্যাস এয়ারলাইনস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী, মদিনায় যাবে ২০ শতাংশ এবং মক্কায় যাবে ৮০ শতাংশ হজযাত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৯৪১টি হজ এজেন্সি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ১-এর খরচ চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

তিন হজযাত্রীর মৃত্যূ

হজ অফিসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত তিনজন হজযাত্রী সৌদিআরব পৌঁছানোর পর মৃত্যুবরণ করেছেন। দুইজন মদিনায়, একজন মক্কায় মারা যান। মৃতরা হলেন পাংশা-রাজবাড়ীর খলিলুর রহমান, পাসপোর্ট নম্বর A 05981786G। বাজিতপুর, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান পাসপোর্ট নম্বর A05784578 এবং পঞ্চগড় সদরের আল হামিদা বানু পাসপোর্ট নম্বর A16370960G।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত