হোম > জাতীয়

কালামের পরিবারের পক্ষে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত

আতিকুর রহমান নগরী

স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।

আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, ‘গত ২৬ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৪৩৩ থেকে দুইটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত কালাম তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে। কালামের অর্থায়নে তার ছোট ভাই পড়াশোনা করেন। মেট্রোরেল ব্যবস্থাপনার চরম গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে তিনি নিহত হন। এর দায় মেট্রোরেল কর্তৃপক্ষের। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা এবং সরঞ্জামাদি দেখভাল ঠিকমতো করেনি এবং কোথায় কখন কী ধরনের ত্রুটি আছে, তা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ না করে ত্রুটিযুক্ত অবস্থায় মেট্রোরেল পরিচালনা করে আসছে; যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নোটিশে আরো বলা হয়, গত ২৭ অক্টোবর আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা এবং তার পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দেয়ার কথা জানায়; যা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং অস্পষ্ট ও অবমাননাকর। কালাম নিহত হওয়ায় নোটিশগ্রহীতারা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা হিসেবে ১০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে দেবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না