হোম > জাতীয়

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সি এক শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বর্তমানে শিশুটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এক শিশু মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু ফাতেমাকে উদ্ধার করে। পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা ও তদারকি চালিয়ে যাচ্ছে।

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস