হোম > জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফের হামলা

আতিকুর রহমান নগরী

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফটকে প্রায় দুই শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ২১ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টার দিকে তারা বিক্ষোভ করেন। এরপর দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এই নিয়ে পরপর দুইদিন হামলা করা হলো।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এরা ‘অখন্ড হিন্দুরাষ্ট্র’ নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের সদস্য। এই উগ্রবাদী সংগঠনের অন‍্যতম একটি ঘোষিত লক্ষ্য হলো বাংলাদেশকে অখন্ড ভারতের অঙ্গীভূত করা।

এই ঘটনার প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দায়িত্বরত সদস্যরা এ সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ সন্ত্রাসীদেরকে উৎসাহ প্রদান করে।

পরপর দুইদিন দূতাবাসের সামনে এহেন সন্ত্রাসী কর্মকান্ডের ফলে হাইকমিশনে অবস্থিত কর্মকর্তা এবং পরিবারবর্গের সদস্যরা গভীরভাবে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে।

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প কারখানায় বেহাল দশা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের অভিনন্দন

মানবাধিকার রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের

আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না

পূর্ণমন্ত্রী হয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ মিল্লাত

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস