হোম > জাতীয়

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

গণশুনানি শুরু

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ উৎপাদনকারী ও বিতরণকারী সংস্থাগুলো দাম বাড়ানোর প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানি শুরু করেছে। বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটিশন মিলনায়তনে দুই দিনের এ শুনানি শুরু হয়।

শুনানি অনুষ্ঠানে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংস্থাটির সদস্যরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভোক্তাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

ভোক্তারা দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান। তারা এ শুনানি বন্ধ করে প্রস্তাব ফেরত দেওয়ার দাবি জানিয়ে বলেন, দেশের মানুষের নাভিশ্বাস হবে দাম বাড়ানো হলে। দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। তারা বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম বন্ধ করারও দাবি জানান।

প্রসঙ্গত, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো দাম বাড়ানোর বিষয়ে তাদের প্রস্তাবে পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি এক দশমিক ২০ টাকা (১৭ শতাংশ) থেকে এক দশমিক ৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রাহক পর্যায়ে এক দশমিক ২৯ টাকা (১৪ দশমিক ২১ শতাংশ) থেকে এক দশমিক ৬১ টাকা (১৭ দশমিক ৭৬ শতাংশ) বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও বিইআরসি সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিইআরসি সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা শুরু করেছে বিইআরসি।

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

স্বচ্ছতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারিতে বদলি-পদায়ন: গণপূর্তমন্ত্রী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে জার্মান পর্যটককে ফেরত দিল পুলিশ

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গণহত্যার বিচারে ধীরগতিই আ.লীগকে বিদেশে অপতৎপরতার সাহস জোগাচ্ছে: সাদিক কায়েম

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু বিষয়ে সেমিনার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা