হোম > জাতীয়

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি হকারদের, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

বিকল্প পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন হকার নেতারা। একই সঙ্গে উচ্ছেদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া হকারদের গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকার সহস্রাধিক হকার অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, টানা এক মাস ধরে উচ্ছেদ অভিযান চলায় হাজারো হকার পরিবার আর্থিক সংকটে পড়েছে। অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। সন্তানদের পড়াশোনার খরচ, স্কুলের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের পাশাপাশি ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন হকাররা।

বক্তারা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চান না। স্বাধীনভাবে ব্যবসা করে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ চান। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি হকার্স ইউনিয়নের ১২ দফা দাবির ভিত্তিতে সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান। বিকল্প বসার ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঋণের কিস্তি স্থগিত রাখার দাবিও জানান তারা।

হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে হকারদের অবদান রয়েছে। উচ্ছেদের নামে তাদের গ্রেপ্তার ও নির্যাতন করে সমস্যার সমাধান সম্ভব নয়। পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং হকারদের জীবিকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে।

তিনি আরও বলেন, দাবি নিয়ে দ্রুত আলোচনা শুরু না হলে হকাররা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দুর্দশার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

মিরপুরের হকার নেতা নাসির বলেন, বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা অমানবিক। হকারদের পরিবারের জীবিকা ও সন্তানদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ব্যবসার সুযোগ দিতে হবে।

সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, উচ্ছেদবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে সাতজন হকারকে গ্রেপ্তার করা হয়েছে। বিকল্প ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানান তাঁরা।

বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হিট প্রকল্প পরিচালককে অব্যাহতি, নতুন দায়িত্বে অধ্যাপক রাকিবুল

আমার দেশ প্রেসে বোমা হামলা, ডিআরইউর তীব্র নিন্দা

সাবমেরিন ক্যাবলসের নতুন এমডি তারঘীবুল ইসলাম

টোকিওতে নিপ্পন-সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ, জড়িতদের শাস্তি দাবি বিএফইউজে-ডিইউজের

প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ করা হবে: ববি হাজ্জাজ

আইজিপির ‘ক্রসফায়ার’ বিষয়ক বক্তব্যকে এবার ‘রূপক’ বলল পুলিশ

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে: শিক্ষামন্ত্রী

ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০টি পরিবীক্ষণ টিম