হোম > জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো বিনিময় হয় না : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, 'মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো বিনিময় হয় না। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, তারা আমাদের সম্পদ। তারা আমাদের মাথার তাজ।

বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তানভীর আহমেদ বলেন,'বীর মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ ত্যাগে আমাদের দেশ গঠিত হয়েছে। সেই দেশটি যেন সুন্দরভাবে চালাতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 

তিনি বলেন,'প্রত্যেক বছরই আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে। এক সময় হয়তো একজন মুক্তিযোদ্ধাও খুঁজে পাওয়া যাবে না। অনেক খুঁজে হয়তো আমরা একজনকে পাবো। তখন বুঝতে পারবো, মুক্তিযোদ্ধাদের কদর।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননার ব্যাপারে কোনো কিছু লিপিবদ্ধ নেই। এখনই উপযুক্ত সময়, সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের লিপিবদ্ধ করুন। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করবো, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করুন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করুন। কীভাবে করবেন, আমরা জানি না।

ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শোয়েব শাত ইল ইভান এবং জেলা কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফুয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধার এ বি এম মাহবুবুর রহমান জাহাঙ্গীরের মেয়ে সাবিরা মাহবুব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ, শফিকুর রহমান প্রমুখ।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান