হোম > জাতীয়

আওয়ামী লীগ নেতা গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। গোলাপের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা। অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) প্রতিবেদন অনুযায়ী চার মিলিয়ন ইউএস ডলারসহ স্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩৭ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা। এরমধ্যে ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

এ ছাড়াও আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের নামের ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এমএস

মন্ত্রী-এমপিদের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রমে ছন্দপতন

শাপলা ট্রাজেডি স্মরণে প্রতিযোগিতা

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিলের ২৬ দিনেই রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার

সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ইসির

‘এলপিজি কার্ডে’ যে সুবিধা থাকবে, কারা পাবেন

জাগপার শফিউল আলম প্রধানের বড় ভাইয়ের ইন্তেকাল

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

সৈয়দ আবদাল আহমদকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন