হোম > জাতীয়

এবার সিঙ্গাপুরে যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইট, দুর্ভোগে ১৭২ যাত্রী

স্টাফ রিপোর্টার

এবার সিঙ্গাপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে মেরামত করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৭২ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন।

শনিবার সকালে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ফ্লাইটটি ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। প্রকৌশলীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন মেরামত করেন।

বিমানের ক্যাপ্টেন জানান, শ্লট সমস্যার কারণে বিমানটি নির্ধারিত উচ্চতার চেয়ে নিচ দিয়ে উড়তে বাধ্য হয়। যা অতিরিক্ত জ্বালানি খরচ, দীর্ঘ ফ্লাইট সময় এবং বেশি আবহাওয়া ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। অনেকে অভিযোগ করছেন, এ ধরনের ত্রুটি বারবার ঘটায় তারা বিমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। যাত্রীদের একাংশ জানান, দীর্ঘ সময় বিমানে আটকে থাকা শুধু মানসিক চাপই নয়, বরং স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহল জানায়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এবং ড্যাশ ৮ মডেলের উড়োজাহাজে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো মেরামত ও রক্ষণাবেক্ষণে অবহেলা, যন্ত্রাংশের মান এবং জনবল দক্ষতার ঘাটতির কারণে এসব সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। এর ফলে শুধু ফ্লাইট সময়সূচি ব্যাহত হচ্ছে না, বরং যাত্রীদের আস্থাও দ্রুত হারিয়ে যাচ্ছে।

বিমান পরিবহন খাতের অভিজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আধুনিকীকরণ এবং নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে