হোম > জাতীয়

এভারেস্টজয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

অর্থনৈতিক রিপোর্টার

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুন নাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। নুরুননাহার নিম্নি পূবালী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার।

সোমবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ‘শিখর জয়ীর সম্মানে’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও ব্যাংক সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে।

সংবর্ধনা সভায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তাঁর এ দুর্গম ও ঐতিহাসিক অভিযাত্রায় পাশে থাকা, সহযোগিতা করা এবং পৃষ্ঠপোষকতার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, নিম্নির নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এবারের এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত ছিল পূবালী ব্যাংক। অনুষ্ঠানে তাঁর এ রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান এবং মো. আনিসুজ্জামান। এ ছাড়া মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং নারী কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী