হোম > জাতীয়

নির্বাচনের সময়সূচিকে সমর্থন জানালো ইইউ

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্বাচনের সময়সূচির প্রতি সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই ঢাকায় ইইউর ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন।

ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

বিবৃতিতে আরো বলা হয়, ইইউ প্রতিনিধিদল সকল অংশীদারদের এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডাকে সংজ্ঞায়িত করার জন্য কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে, যা আরো স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ রচনা করবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত