হোম > জাতীয়

আইনি ভিত্তি পাচ্ছে না গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

সংসদে বিশেষ কমিটির সুপারিশ

সংসদ রিপোর্টার

ছবি: সংগৃহীত

গণভোটসহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে বিশেষ কমিটি। এর মধ্যে বাতিলের সুপারিশ করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত তিনটি অধ্যাদেশ। গণভোট ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে উত্থাপন না বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে কমিটি। ১২ এপ্রিলের মধ্যে অনুমোদন না হলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা হারাবে। ১১৩টির মধ্যে বাকি ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে এবং ১৫ সংশোধনীসহ বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সভাপতি জয়নুল আবেদীন।

প্রতিবেদনে বলা হয়, ১৩৩ টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণের বিল আনার জন্য কমিটি সুপারিশ করেছে। বাতিল ও সংশোধনের সুপারিশসহ মোট ২০টি অধ্যাদেশের ক্ষেত্রে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে কমিটিতে থাকা বিরোধী দলীয় সদস্য। ১২ এপ্রিলের মধ্যে বিল আকারে অনুমোদন না হলে অধ্যাদেশগুলো লোপ পাবে। বাকী ১১৩ টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপন এবয় বাকী ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে।

চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করেছে বিশেষ কমিটি। যার মধ্যে রয়েছে— জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫। সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা ১৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫। গণভোট অধ্যাদেশ, ২০২৫। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫। জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬। তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

বিরোধী দলের আপত্তি না থাকা অধ্যাদেশগুলো হল—মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৬।

সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ

১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তবে কোথায় কী সংশোধনী আনা হবে, তা বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এগুলো হলো—২০২৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, মানবদেহে অঙ্গ–প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধান) অধ্যাদেশ, ২০২৬ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ।

বিল আকারে হুবহু উত্থাপনের সুপারিশ করা ৯৮টি অধ্যাদেশ হল—Bangladesh Bank (Amendment) Ordinance, 2024। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2024। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪। Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। The Excises and Salt (Amendment) Ordinance, 2025। International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫। Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025। International Crimes (Tribunals) (Second Amendment) Ordinance, 2025। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। অর্থ অধ্যাদেশ, ২০২৫। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫। নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫। নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫। অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2025। আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025। সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫। ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025। সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। Civil Courts (Amendment) Ordinance, 2025। Representation of the People (Amendment) Ordinance, 2025। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫। আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫। স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫। Representation of the People Order (Second Amendment) Ordinance, 2025। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬। Registration (Amendment) Ordinance, 2026। আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬। Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2026। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। Registration (Second Amendment) Ordinance, 2026। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬। জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬। Negotiable Instruments (Amendment) Ordinance, 2026। Bangladesh House Building Finance Corporation (Amendment) Ordinance, 2026। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ২০২৬।

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

আরো ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

অবৈধভাবে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ

৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

হামের প্রাদুর্ভাব: ১৮ দিনে হাসপাতালে ৩৭০৯ শিশু, মৃত্যু ১৩

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ, সংসদে জানালেন আইনমন্ত্রী

ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

নারী এমপিদের নিয়ে কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা