হোম > জাতীয়

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাতে জামায়াতে ইসলামী সম্পূর্ণ একমত বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।

বক্তব্যের শেষভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। আমরা তার এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। আমরাও বিশ্বাস করি, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরো বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সাথে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য।

অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সাথে আপস করেনি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।

বক্তব্যের ইতি টেনে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন যে, সংসদকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় রেখে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

আওয়ামী মন্ত্রী পলকের বান্ধবীসহ আটক ৪

জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

দেশের সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম

একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান