হোম > জাতীয়

চারুকলায় মোটিফ পোড়ানো দুর্বৃত্ত চিহ্নিত: ডিএমপি

স্টাফ রিপোর্টার

চারুকলায় মোটিফ পোড়ানো দুর্বৃত্ত চিহ্নিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আমরা তদন্তের শেষের কাছাকাছি রয়েছি। দ্রুত দোষীকে আইনের আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মোটিফ পুড়ানোর ঘটনার মামলার তদন্ত যথাযথভাবে করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মোটিফ পুড়ানোর ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে রমনার বটমূল ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, কোন নিরাপত্তার হুমকি নেই। পুলিশ সতর্ক আছে। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিবর্তনের তাগিদ রাষ্ট্রপতির

লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, সাগরে সতর্কতা

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে