হোম > জাতীয়

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে দানবীয় ফ্যাসিস্ট-এর প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৫-সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন-আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। এছাড়াও সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব দিয়ে দানবীয় মোটিফ বানানো হয়েছিল। কিন্তু, শনিবার ভোররাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মোটিফটিকে। এতে পুড়ে ভস্ম হয়ে যায় মোটিফটি। এর পাশাপাশি শান্তির পাওরাও অনেকাখানি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই মোটিফটি নতুন করে তৈরি করা হবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে বলেও জানান চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, আজ বিকেলের মধ্যে মোটিফ বানানো হবে কিনা এই বিষয় সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের