হোম > জাতীয়

‘তরুণদের সক্রিয়তা দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ছাপ ফেলেছে’

বিশেষ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের তরুণদের সক্রিয়তা ইতোমধ্যেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ছাপ ফেলেছে। রাজপথ থেকে নীতিনির্ধারণের জায়গা পর্যন্ত তরুণেরা দেখিয়েছেন, তারা নিষ্ক্রিয় নয়।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন আইন উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেশি,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের উপদেষ্টা মাইকেল স্কোবি প্রমুখ।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশও সংশোধন করেছে। গত সরকারের আমলে এ আইনের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছিলেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকেরা আমাকে বলেন, সাইবার নিরাপত্তা আইন খুব খারাপ কোনো আইন নয়। অথচ বিগত সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইন ছিল দেশের সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত আইনগুলোর একটি।’

আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ চার্টার কমনওয়েলথভুক্ত দেশগুলোকে সীমানা ছাড়িয়েও একত্র রাখে। বর্তমান সরকারের চলমান সংস্কার কার্যক্রমও কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো ধারণ করে বলেও জানান আইন উপদেষ্টা। পাশাপাশি জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানকে নৈতিক আন্দোলন হিসেবে দেখার আহ্বানও তিনি।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ