হোম > জাতীয়

ঢাবি এলাকায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ নাগরিক কমিটির

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষাভবন মোড় থেকে কার্জন হল এলাকা পর্যন্ত পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং বাবুল নামে একজন পথচারী আহত হয়েছেন। আন্দোলনরত একজন নারী শিক্ষার্থীকে বর্বর কায়দায় কয়েকজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেছে। জাতীয় নাগরিক কমিটি এই বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পরও পুলিশের এমন মারমুখী অমানবিক আচরণ ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে। ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদী কাঠামোয় বিকশিত হওয়া পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার অত্যাবশ্যক বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরইমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই- এই সময়ে পুলিশি ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন। অতিদ্রুত পুলিশি ব্যবস্থার মৌলিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত