হোম > জাতীয়

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদনাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষক’ করার প্রস্তাবে অসম্মতি জানিয়েছে অর্থ বিভাগ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পরীক্ষণ বিদ্যালয়ের ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ পদনাম পরিবর্তন করে ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ করার প্রস্তাবেও সম্মতি দেয়নি বিভাগটি। ফলে আপাতত এ দুটি পদের নাম পরিবর্তন হচ্ছে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মে মাসে পদনাম দুটি পরিবর্তনের প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে অর্থ বিভাগ প্রস্তাব দুটিতে অসম্মতি জানায়। পরে সেপ্টেম্বরের শেষ দিকে বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করে মন্ত্রণালয়।

অর্থ বিভাগের মতে, এসব পদের নাম পরিবর্তন করা হলে অদূর ভবিষ্যতে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন করে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে। তা ছাড়া পদনাম পরিবর্তনের ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না। এ বিবেচনায় প্রস্তাব দুটি যৌক্তিক নয় বলে মত দিয়েছে বিভাগটি।

অর্থ বিভাগের অসম্মতিতে বলা হয়েছে, ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ পদনাম পরিবর্তন করে ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ এবং ‘সহকারী শিক্ষক’ পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা যৌক্তিক নয়। এ কারণে প্রস্তাব দুটিতে অসম্মতি জানানো হয়েছে।

এদিকে রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক স্মারকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে পদনাম পরিবর্তনের প্রস্তাবে অর্থ বিভাগের অসম্মতির বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হলো।

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী