হোম > জাতীয়

জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করা হবে : ভূমি সচিব

বিশেষ প্রতিনিধি

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

তিনি বলেন, ভূমি অফিসে মানুষ নানা ধরনের হয়রানির শিকার হন। এজন্য ভূমি সেবা অনলাইনে প্রদান করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে পাঁচটি অনলাইনভিত্তিক সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সৎ ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা শুধু ভূমি মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ অন্যান্য অংশীদারদের সহায়তা অত্যন্ত প্রয়োজন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএলএএমএস)-এর সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিকেএমপি ও উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী।

সালেহ আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি, তবে আরও অনেক কাজ বাকি। সবচেয়ে বড় কাজ হচ্ছে জরিপ। ভূমি সংক্রান্ত মামলার প্রায় ৮০ শতাংশই জরিপকেন্দ্রিক। অভিযোগের তীর আমাদের দিকেই আসে। মানুষ ভূমি অফিসে হয়রানির শিকার হন-এটা আমরা স্বীকার করি। তাই ভাবছি, কীভাবে ঘরে বসেই সেবা নিশ্চিত করা যায়। তাহলেই অফিসকেন্দ্রিক হয়রানি কমবে।

তিনি বলেন, সিএস জরিপ করতে ৫২ বছর লেগেছিল। এখন জরিপে এত সময় লাগবে না। জোনিং করা হয়েছে। বালুমহালের জন্য আলাদা ইউনিট গঠন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। বালুমহল নিয়ে সব অপরাধ বন্ধ না হলেও অনেকটাই কমে এসেছে।

তিনি আরও বলেন, সব অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আসে। ভূমি সেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না-আইন মন্ত্রণালয়ও করে। বিশেষ করে দলিল সংক্রান্ত বিষয়ে। ভূমি সংক্রান্ত প্রায় ১০ লাখ মামলা রয়েছে সারা দেশে। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। শুরুতে খারাপ লাগত, এখন আর লাগে না।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের