হোম > জাতীয়

সরকারের দুই মাস পূর্তিতে শনিবার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

বিএনপি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা রয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্য সদস্যরা।

জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার।

জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ বার্তা

হাসিনার প্রত্যর্পণের বিষয় পরীক্ষা করছে ভারত সরকার

দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশি রোগীদের জন্য বিভিন্ন সুযোগের কথা জানাল ভারতের পিআইএমএস

সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাত ১টা পর্যন্ত যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা

দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

গত বছর সাগরে ডুবে মারা গেছেন ৯০০ রোহিঙ্গা: জাতিসংঘ