হোম > জাতীয়

অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করার সুযোগ নেই: স্পিকার

সংসদ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

সংসদে অঙ্গুলি নির্দেশ করার বিষয়ে এক্সপাঞ্জ করার দাবি উঠলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অঙ্গুলি নির্দেশ এক্সপাঞ্জ করা যায় না; অসংসদীয় বক্তব্য থাকলে তা পরীক্ষা করে দেখা হবে।

বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর দাবির জবাবে স্পিকার এ রুলিং দেন।

রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত রোববার বিরোধী দলের একজন সিনিয়র সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই সংসদে যারা রয়েছেন, তার পেছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন যে, মাদক গ্রহণ উনারা করেন না, আমরা করি।

তিনি বলেন, আমরা কখনও সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এ ধরনের কথা বলি না, বলবও না। আমি রোববারের সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশ করেছিলেন, সেটা এক্সপাঞ্জ করা হোক।

জবাবে স্পিকার বলেন, আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন, সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন।

তিনি আরও বলেন, আরেকটা বিষয় আপনি বলেছেন যে অঙ্গুলি নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলি নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না। কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে।

এর আগে বাজেট আলোচনায় রফিকুল বলেন, মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা দ্রুত জামিন পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরুৎসাহিত হচ্ছেন।

তিনি বলেন, গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদকসেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ভাইয়েরা থানায় আসার আগেই সেই মাদকসেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখা গেছে।

মাদক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিরা যাতে জামিন না পান, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের ‘সুস্পষ্ট ও কড়া নির্দেশনা’ চান তিনি।

এমএমআর

অবৈধভাবে গ্রিস যাত্রা: ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মামলার কারণে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে: শিক্ষামন্ত্রী

প্রস্তাবিত বাজেট শ্রমিকবান্ধব নয়, এলিটবান্ধব

বাজেটে আশার চেয়ে শঙ্কাই বেশি, জবাবদিহি ও বাস্তবতার প্রশ্নে সরব বক্তারা

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়লেই হবে না, অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

সংসদে অতিরিক্ত ওজনের চেয়ার স্থাপনের কারণ জানালেন এমপি জয়নাল আবদিন

স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রশংসায় শিশির মনির

সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেটে বরাদ্দের দাবি মুফতি মুহাম্মদুল্লাহর

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির কারণে তাপপ্রবাহ, বেড়েছে ভ্যাপসা গরম