হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজে তারেক-জুবাইদা ও জাইমা রহমান

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তারা একসঙ্গে রাতের খাবার খান। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের সবশেষে রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিএনপি চেয়ারম্যানের আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে একটি সূত্র। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপির পক্ষ থেকে আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন। ওনারা যমুনায় একসঙ্গে ডিনারে অংশ নিয়েছেন। এ সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা যমুনায় অবস্থান করছিলেন।

গত বছরের ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে সংস্কারের অগ্রগতি সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়।

অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার মধ্যেই যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানান। ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিতীয় সাক্ষাৎ হয়। তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ।

আমেরিকা-চীন-রাশিয়া, পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৩০ উপজেলায় শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু আজ

সরকারের কড়া বার্তায় প্রশাসনে কাজের গতি বৃদ্ধির আশা

রোববার থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

তাপদাহের পরিধি ও মাত্রা কমেছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

বিগত সরকারের সুবিধাভোগী ৭০ শতাংশই ভুয়া: সমাজকল্যাণ মন্ত্রী

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক