হোম > জাতীয়

ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম

স্পোর্টস রিপোর্টার

অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে অন্য সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আক্তার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেফায়েত উল্লাহ ৮২ ভোট পেয়েছেন।

১০০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিটি এডিটর মো. আশরাফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের বিজনেস এডিটর কাজী মোহাম্মদ আজিজুল হক ৭৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের–এর সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর ১২৬ ভোট ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমান–এর সিনিয়র রিপোর্টার মো. আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার শেখ শাফায়াত হোসেন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এইজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, জাগো নিউজ–এর চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভি, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন ও কায়েস মোহাম্মদ সোহেল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ