হোম > জাতীয়

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত)

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবু সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। 

তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। 

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

কদরের সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ফিরতি ট্রেনের টিকিট

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়