হোম > জাতীয়

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

‘ভুল তথ্য’ ও ‘অপতথ্য’ মোকাবিলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের সরকার এবং রাষ্ট্রের একটা রুটিন কর্মসূচি হিসেবে জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এ মতবিনিময় সভা চলে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং পরে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রীরা তাদের পরামর্শগুলো দিয়ে থাকেন। আজ আমাদের পর্ব ছিল, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছি এবং আমাদের যতটুকু পরামর্শ আমরা দিয়েছি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) মোকাবিলার বিষয়েও গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, যে কথা গত কিছুদিন যাবৎ দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা আপনাদেরকেও বলেছি, সেই একই কথা ওনাদেরকেও বলেছি যে আমরা একটি রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এরকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে গৎবাঁধা সব ধরনের কথা, চিন্তা এবং কাজ ছিল। কিন্তু আমরা গৎবাঁধা চিন্তা এবং কথা বলতে চাই না বলেই আমরা সমস্যাটিকে ভালোভাবে বুঝতে চাই। সেই বোঝাপড়ার পর্বটা আমরা এখনো শেষ করতে পারিনি, আমরা সেটাকেই গুরুত্ব দিয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, কিন্তু সমস্যাটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নয়। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক। কেননা গণমাধ্যম একটা পুরোনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসিদের পরামর্শ দিয়েছি তারাও যেন প্রস্তুত থাকেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব। তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাবে

এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে ‘ফোকাল পারসন’ নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, এই প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছভাবে সংবাদ প্রকাশ করতে পারে।

মাহবুবা ফারজানা বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্য সচিব বলেন, জেলা কোঅর্ডিনেশন মিটিংগুলোতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, যাতে সহযোগিতামূলক পরিবেশে কাজ করা যায়। তাহলে তথ্যগুলো সরাসরি সভা থেকেই পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্য পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে জেলা প্রশাসকদের একজন নির্দিষ্ট কর্মকর্তাকে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে সমন্বয় করবেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

এএস

প্রকল্পে দুর্নীতি ঠেকাতে টাস্কফোর্স গঠনের দাবি আইইবির

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি বুলবুল

নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী, পাশে বসা জুবাইদা রহমান

এবার বাড়লো লঞ্চের ভাড়া

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

যাত্রাবাড়ীতে ধরা পড়ল আধুনিক অজ্ঞান পার্টির ৭ সদস্য

গণমাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে

আলিয়া মাদরাসায় চাকরির সুযোগ পাচ্ছেন কওমী সনদধারীরা

জনশক্তি রপ্তানিখাতে দক্ষ কর্মী তৈরিতে মনোযোগ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী নুর

পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি সহ্য করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী