হোম > জাতীয়

১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তির আহ্বান ড.ইউনূসের

স্পোর্টস রিপোর্টার

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।

বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এ কথা বলেন। বৈঠকে দুইদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধিদলের বিনিময় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন আমরা এগুলো এক সঙ্গে মীমাংসা করি, যাতে আমরা এগিয়ে যেতে পারি। শাহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা হয়েছে। তবে যদি অন্য কোনো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত। ‘আমরা সত্যিই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই।’

এ সময় ড. ইউনূস ও শাহবাজ শরীফ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন,‘এটি একটি অগ্রাধিকার বিষয়। সার্ক পুনরুজ্জীবনে অধ্যাপক ইউনূসের উদ্যোগ এবং সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের কাজের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সমবেদনা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাবে ডেঙ্গু মোকাবিলায় যে অভিজ্ঞতা রয়েছে তা শেয়ার করতে প্রতিনিধি দল পাঠাতে পারে পাকিস্তান। বাংলাদেশে আধুনিক চিনিকল স্থাপনে সহযোগিতার কথাও জানান শাহবাজ শরীফ।

ইউনূস তার সমর্থনের জন্য শরীফকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ড. ইউনূসের বিশেষ দূত লুতফে সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী