হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় নতুন করে আরো ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৫৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৭২৮ জন শিশু।

ডব্লিউএ

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

ঢাকা-নারিতা ফ্লাইট শুরু ২৭ জুলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই শিক্ষার অধিকার রাখে: ডা. জুবাইদা

সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর