হোম > জাতীয়

কুমিল্লাকে বিভাগ করা হলে মানবে না নোয়াখালী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে মানবে না নোয়াখালীবাসী। এ ঘোষণা দিয়েছে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে নোয়াখালী সমিতির নেতারা এ ঘোষণা দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন ২০০০ কিলোমিটার। সমুদ্র বন্দর হচ্ছে। বাংলাদেশ সৃষ্টিতে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালী। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় তা হলো নোয়াখালী জেলা সমিতি। বিএনপি ক্ষমতায় আসলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালানো হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ছিল সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালীকে বিভাগ করা এবং বিএনপি ক্ষমতায় আসলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সচিব ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক বলেন, নোয়াখালী জেলার রয়েছে তিন হাজার বছরের ইতিহাস। কুমিল্লার চেয়ে প্রায় ১২০০ কিলোমিটার আয়তনে বড় নোয়াখালী জেলা এবং জনসংখ্যা ৪০ লক্ষ। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস সমূহ নোয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িও নোয়াখালীতে অবস্থিত। নদীবন্দরসহ ব্লু ইকোনমিক অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ত্রিশ ভাগ। এসব কারণে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ ও জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দিতেও নোয়াখালীকে বিভাগ ঘোষণা দাবি করেন তারা।

নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, গনঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী