হোম > জাতীয়

মুরাদনগরের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে সরকার: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় দেশের যেকোনো নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ও ক্ষুব্ধ। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামিসহ ধর্ষণের শিকার নারীর ছবিগুলো যারা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, এরইমধ্যে ধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে সে আইনের সংশোধন করা হয়েছে। দ্রুততম সময়ে মাগুরার ধর্ষণের ঘটনার বিচার দেখেছেন।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এ কার্যালয় চালু থাকবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি এ কার্যালয় একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি

সুস্থ অনুভূতি ও সামাজিকতাহীন সমাজ কখনো সভ্যতার মানদন্ড হতে পারে না

আ.লীগের হানিফের সঙ্গে শাহে আলমের তুলনা করলেন সাংবাদিক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএজের শোক

উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছি: শিক্ষামন্ত্রী

হামে আরো ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৮ জন

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল