হোম > জাতীয়

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত

আমার দেশ অনলাইন

টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ দেওয়ার অভিযোগে রেলের তিন কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পূর্ব) স্বাক্ষরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নং মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ঞ বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড-১ মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার-২ মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর/গার্ড-৩ মো. মোস্তাফিজুর রহমান লিমন, গার্ড গ্রেড-২, ঢাকা হেডকোয়ার্টারের বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে কয়েকজন যাত্রীকে রেলভ্রমণের সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত এই অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের ব্যাপারে পরবর্তী তদন্তে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী