হোম > জাতীয়

৫৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার: আলী ইমাম

আতিকুর রহমান নগরী

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেতো এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান চাল সংগ্রহ অভিযান শেষ

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।

আলী ইমাম মজুমদার বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

তিনি বলেন, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের