হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আবদুলায়ে সেককে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার কর্মকালীন সময়ে বাংলাদেশের অবকাঠামো, সেবা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলোর জন্য অবদান রেখেছেন।

এ সময় সেক জানান, ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের তিনটি অর্থায়ন অনুমোদন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত টেকসই গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও স্যানিটেশন সেবার উন্নয়ন ঘটানো হবে।

১৯৭২ সাল থেকে বিশ্বব্যাংকের উন্নয়ন পোর্টফোলিও প্রায় ৪৫ বিলিয়ন ডলার যা বাংলাদেশের দারিদ্র্য হ্রাস, ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী