হোম > জাতীয়

দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে

মন্ত্রণালয়ের সভায় উপদেষ্টা শারমীন

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে। যাদের ত্রুটি পাওয়া যাবে তাদের বাদ দিয়ে প্রকৃত যারা ভাতাভোগী তাদের ডাটাবেজ তৈরি করতে হবে।

শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম পরিচালনা পদ্ধতি (methodology) পর্যালোচনা সভায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লক্ষ। এখন পর্যন্ত ৬১ লক্ষে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম কভার করা হবে।

উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, MIS( Management Information System) এ তথ্য হালনাগাদ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং PMT Score ( Proxy Means Test) এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। এছাড়াও পরবর্তী যাচাই ও হালনাগাদকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লেষ বিষয়ে ধারণা লাভ করা সম্ভবপর হবে। অধিকন্ত, পরবর্তীতে দেশব্যাপী সুবিধাভোগী যাচাই ও তথ্য হালনাগাদকরুন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপারিশ প্রণয়ন করা হবে, বিশেষত: বয়স্ক ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি সহজীকরণের জন্য করণীয় নির্ধারণ সম্ভবপর হবে।

পাইলটিং এর আওতাধীন উপজেলার নাম: বরিশাল জেলার- মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার- শ্যামনগর, সুনামগঞ্জ জেলার - তাহিরপুর ময়মনসিংহ জেলার-গৌরিপুর, রংপুর জেলার- তারাগঞ্জ, নওগাঁ জেলার- নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার- রামগড় এবং গাজীপুর জেলার- কাপাসিয়া।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ও সমাজসেব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের