হোম > জাতীয়

বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

লাইসেন্স নেই, নানা অনিয়ম

স্টাফ রিপোর্টার

রাজধানীর চানখারপুল এলাকায় বুধবার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিইউ ও জরুরি বিভাগ ছাড়া স্পেশালাইজড পরিচয় দিয়ে কার্যক্রম চালানো আহমদ বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মোবাইল কোট অভিযান শুরু হয়। এসময় আহমদ বিশেষায়িত হাস্পাতালের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ শয্যার অথেনটিক হাসপাতাল ও একটিভ ব্লাড ব্যাংকের কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়। অভিযানের অংশ হিসেবে সিলগালা করা হয় প্রাইম টিজি হাসপাতালের ব্লাড ব্যাংক এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলথ এইড নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় একজন দালালকেও আটক করা হয়।

অভিযানে দেখা যায়, আহমদ স্পেশালাইজড হসপিটালের জেনারেটর এবং অক্সিজেন সিলিন্ডার একই জায়গায় রাখা, জরুরী বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম না রাখার অভিযোগ আনা হয়। অ্যাকটিভ ব্লাডব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং ট্রান্সফিউশন করার বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগ আনা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যখাত উন্নত করতে অভিযান চলমান থাকবে এবং বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কার্যক্রম চালু থাকবে। অভিযানে ব্লাড ব্যাংক ও হাসপাতালের লাইসেন্স আছে কিনা এবং লাইসেন্স নবায়ন করা হয়েছে কিনা; এগুলো দেখা হচ্ছে। যাদের লাইসেন্স নেই এবং অনিয়ম করছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে।

অভিন্ন প্রশ্নপত্রে হবে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা

ভাটারায় ব্যবসায়ীর আত্মহত্যা

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৩ বিদেশি

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস দিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

জ্বালানি তেলের এক মাসের মজুত আছে, আরো বাড়ানোর চেষ্টা করছে সরকার

ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি, সিসি ক্যামেরা স্থাপন হবে কেন্দ্রে

রাজধানীতে ঝুম বৃষ্টি, পথচারীদের ভোগান্তি

২৭ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৭৫ আন্তর্জাতিক ফ্লাইট

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে