হোম > জাতীয়

ভূমিকম্পের ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

স্টাফ রিপোর্টার

রাজধানী ও আশপাশের এলাকায় ৫.৭ মাত্রার আকস্মিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় তথ্য আদান–প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া নগরীর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরই দুর্ঘটনা–সংক্রান্ত সার্বিক তথ্য আদান–প্রদানের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা–সংক্রান্ত যেকোনো তথ্য আদান–প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর: ০১৭০০-৭১৬৬৭৮, ফোন: ০২-৪১০৫১০৬৫। জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের